নেত্রকোনার পূর্বধলায় পুলিশের এক বিশেষ অভিযানে ২১ বস্তা ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনে থেকে এই বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানা পুলিশের একটি দল জারিয়া আনসার ক্যাম্পের সামনে অবস্থান নেয়। অভিযানে সন্দেহভাজন তল্লাশি চালিয়ে প্রায় ৬০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত এই জিরার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে আনা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন