সিদ্ধিরগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:১৭ পিএম
সিদ্ধিরগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রকাশ হয়ে আসছে। তার এহেন কর্মকাণ্ডে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ভবিষ্যতে দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এএন