মাদারীপুরে মহিলা এমপি হেলেন জেরিনকে সংবর্ধনা

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৫০ পিএম
মাদারীপুরে মহিলা এমপি হেলেন জেরিনকে সংবর্ধনা

মাদারীপুর-২ আসনের মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর আগমন উপলক্ষে শুভেচ্ছা-অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের শকুনি মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এমপি হেলেন জেরিন খানকে বরণ করে নেন।

এএন