বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালদের খপ্পরে পড়ে রোগীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
এই হয়রানি বন্ধে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালে র্যাব-৮, পুলিশ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে সামনের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৮ জন দালালকে আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আহম্মেদসহ দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ২ জনকে ৪ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন