জেলা তথ্য অফিসের আয়োজনে ঝালকাঠিতে সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিভিন্ন কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ ও সদস্য সচিব অলোক সাহা।
এছাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আল আমীন তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন