আড়াইহাজারে পৃথক অভিযানে চার মাদক কারবারি আটক

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৪:১১ পিএম
আড়াইহাজারে পৃথক অভিযানে চার মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার গোপালদী ও বিনাইরচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- নরসিংদীর নোয়াকান্দি এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলীনূর, আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের মনি পাড়া এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস (২৬), মাধবদী উপজেলার দড়িচর ভাসা বানিয়া এলাকার ওয়াসকরনীর ছেলে হাবিবুর রহমান এবং নারান্দী এলাকার আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন মাদক মামলার এজাহারভুক্ত আসামি এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

জেএইচআর