পবা উপজেলায় ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৮:২৬ পিএম
পবা উপজেলায় ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে চাঁদপুর সদরসহ ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সঙ্গে সারা দেশের ২০টি এলাকার ১৪,৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে (এমএফএস-এর মাধ্যমে) ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়।

একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৩টি গ্রাম (বেড়পাড়া, দবিরমোল্লাপাড়া, দরগাপাড়া) এর ৬৬৯টি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন।

বায়া শিশু পরিবার মাঠ, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

এএন