চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি রুবায়েত, সম্পাদক জাকির

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৮:৪০ পিএম
চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি রুবায়েত, সম্পাদক জাকির

শরীয়তপুর চিকন্দী আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার। সোমবার বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।

এ ছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম হিরু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট পুলক কুমার চ্যাটার্জী, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম সাঈদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুবা শিল্পী এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. রাজিব আকন।

কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার, অ্যাডভোকেট মো. আতাউর রহমান হাওলাদার, অ্যাডভোকেট মো. আক্তার হোসেন মাদবর, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান শিপন ও অ্যাডভোকেট এস এম সিরাজুল ইসলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় নির্ধারিত ছিল। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এসকান্দার আলী খান এবং সহকারী নির্বাচন কমিশনার মিজানুর রহমান পিন্টু ও অ্যাডভোকেট হেমায়েত হোসেন রুবেলের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে অতিরিক্ত কোনো মনোনয়নপত্র বিক্রি না হওয়ায়, বিকেল ৩টার পর নির্বাচন কমিশন সকল মনোনয়নপত্র সংগ্রহকারীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালি, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল কবির মৃধা এবং জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপুসহ জেলার জ্যেষ্ঠ আইনজীবীরা।

জেএইচআর