নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া এলাকার দীর্ঘদিনের দাবিকৃত সাদীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইঞ্জিনিয়ার কাইয়ুম মিয়ার বাড়ি পর্যন্ত জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নির্দেশক্রমে সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. রহমান সরকার, উপজেলা মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, সাদীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফেজ ওয়ালিউর রহমান অলি, সাদীপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা, বিশিষ্ট নয়াপুর ব্যবসায়ী কাইয়ুম মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শতশত ভুক্তভোগী নারী-পুরুষ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর হলেও তারা পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাচ্ছেন, এতে তারা খুবই খুশি।
হাজী সেলিম সরকার বলেন, দীর্ঘদিনের দাবি আজ পূরণের পথে। আশা করি সামনের দিনগুলোতে মাননীয় এমপি আজহারুল ইসলাম মান্নান সাহেবের সুযোগ্য নেতৃত্বে সোনারগাঁ তথা পুরো সাদীপুর ইউনিয়নে রেকর্ড সংখ্যক উন্নয়ন হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহমান জানান, আজ আল্লাহর রহমতে ড্রেনের কাজটি শুরু হলো। পাশাপাশি রাস্তার উন্নয়ন কাজের বিষয়ে এমপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। সকলে মিলে উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ।
সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী সরকার বলেন, ড্রেনের কাজ শুরু হয়েছে। আশা করি জলাবদ্ধতা দূর হবে এবং জনগণ উপকৃত হবে।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, জনগণের কথা চিন্তা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী সকল ইউনিয়নেই এ ধারা অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন