নরসিংদীর মনোহরদীতে জাল টাকা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর একটি দল। সোমবার মধ্যরাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম দেলোয়ার হোসেন। তিনি সৈয়দপুর গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।
মনোহরদী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সৈয়দপুর গ্রামে দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানকালে তাঁর বসতঘরের ভেতর থেকে জাল টাকা তৈরির মেশিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দেলোয়ারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন