পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান। বুধবার বিকেলে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাহবুবুল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে ভাঙ্গুড়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম বিদ্যুৎ (নয়া দিগন্ত), সহ-সভাপতি নুরুজ্জামান, বিকাশ চন্দ্র চন্দ (বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ (আলোকিত প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (কালের কণ্ঠ), আব্দুর রহিম (কালবেলা), ময়নুল হক (ইনকিলাব), সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন (খোলা কাগজ), কোষাধ্যক্ষ মুজিবুর রহমান (সংগ্রাম), দপ্তর সম্পাদক হাফিজুর রহমান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মেহেদী হাসান (আমার সংবাদ), কল্যাণ সম্পাদক মিনু রহমান খান এবং ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে সাংবাদিক শাহিবুল ইসলাম (যুগান্তর), আব্দুল খালেক (ভোরের ডাক), পিপুল, এস এম নাহিদ, শাহিন রেজা, হাসিনুর রহমান, শিমুল ও মামুনসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন