লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি বাবুল

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৪:২০ পিএম
লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি বাবুল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে চলবলা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২ হাজার ৪২৬টি অতিদরিদ্র, দুস্থ ও সুবিধাভোগী পরিবারের মাঝে এই চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

চাল বিতরণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর