ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০১:১৬ পিএম
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ফেনীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক র‌্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে ফেনী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, সিভিল সার্জন ও ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রুবাইয়াত বিন করিম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. আল আমিন সরকার।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন অতিথিরা।

এ সময় ফেনী জেনারেল হাসপাতালের কনসালটেন্টবৃন্দ এবং জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসারবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন