মোরেলগঞ্জে জিয়া মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:১৩ পিএম
মোরেলগঞ্জে জিয়া মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।

এসময় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শিকদার ইমরান এবং প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, কেন্দ্রীয় ও বিভাগীয় জিয়া মঞ্চের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোরেলগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. লিয়াকত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে সদ্য গঠিত মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জিয়া মঞ্চের নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এএন