মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাবেক তারকা ফুটবলারদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর সোনালী অতীত ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক মাদারীপুর সোনালী অতীত ক্লাব এবং অতিথি দল নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আকর্ষণীয় ফুটবল ম্যাচটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া বলেন, বয়স যে কেবলই একটা সংখ্যা, মাঠের এই সাবেক ফুটবলাররাই তা প্রমাণ করলেন। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং প্রবীণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। সোনালী অতীত ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সাবেক তারকা ফুটবলারদের পায়ের জাদু দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকেরা মাঠে ভিড় জমান। পুরো ম্যাচ জুড়েই দর্শকদের মাঝে টানটান উত্তেজনা ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন