কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো. আম্মার মিয়া (অসীম), কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:২৪ পিএম
কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ০৬ নং রাতইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ বেগমের সভাপতিত্বে ও কাশিয়ানী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনিকা বিশ্বাসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারহানা আলম নাছিমা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির, রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেন, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানীর সদস্য মো. আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সম্মেলনের মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করা হবে।

এএন