৫ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:৪৭ এএম
৫ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। 

শনিবার (১৩ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং এ জন্য এক মাস সময় চান।

তিনি বলেন, জেলা প্রশাসনের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আলোচনার মাধ্যমে বাস মালিক সমিতি ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে। এই সময়ের মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।

এম জি