সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১২:১৩ পিএম
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জানা গেছে, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হবে।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি মৌলভীবাজার থেকে আবার সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এম জি