পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি শুকরিয়া পারভীন

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৭:৩৭ পিএম
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলার ১ লাখ ৭১ হাজার ৪১০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে এ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (২৮ জুন) পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সাইম এবং পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর জেলার প্রতিটি টিকাদান কেন্দ্রে একজন স্বাস্থ্য সহকারীর পাশাপাশি দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

জেলার উপজেলা ও পৌরসভাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, পঞ্চগড় সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৬৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৬৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৯০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৭ হাজার শিশুর জন্য ১৪৫টি কেন্দ্রে ২৯০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৬০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪২ হাজার শিশুর জন্য ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার শিশুর জন্য ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৯০০ জন শিশুর জন্য ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

পঞ্চগড় পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭৩০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬ হাজার ৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ৪০টি কেন্দ্রে ৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবার পঞ্চগড়ে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ৬১৭ জনসহ মোট ১ লাখ ৭১ হাজার ৪১০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলার ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

এম জি