‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল ‘লাইট’ প্রজেক্টের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশ নেন। র্যালির নেতৃত্বে ছিলেন কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (উন্নয়ন) সুবাস কুজুর এবং লাইট প্রজেক্টের ফিল্ড অফিসার বাবলু মুর্মু।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল লাইট প্রজেক্টের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ যোগদান করেন। সভায় বক্তারা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং শিশুশ্রম বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন