রাজশাহীতে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:৪৬ পিএম
রাজশাহীতে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মতিহার থানার চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে মহান আল্লাহ তাআলার কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাসিক প্রশাসকও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্টু, সহসভাপতি গোলাম মুর্তজা, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল ও লিটনুর রহমান লিটন, মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্যসচিব আশরাফ আলী, ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মিঠুনের রহমান মিঠুনসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এএন