সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী নওয়াপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সরকার ওই গ্রামের বিনয় সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) বিকেলে বাড়ির পাশের ভাসমান পানিতে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যায় জয়। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি পানিতে জয়ের মরদেহ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন