হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রা উৎসব নবীগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের অংশ হিসেবে সকালে রাধাগোবিন্দের বিগ্রহ নিয়ে বাজার পরিক্রমা করা হয়। পরে দুপুর আড়াইটায় রথ টেনে বাজার প্রদক্ষিণ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
রথযাত্রা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ছিল।
নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় রথ উপকমিটির আহ্বায়ক সুবিনয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ টেলিভিশনের ওভারসিজ প্রতিনিধি আশরাফ উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাসিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল দাশ, অশোক তরু দাশ, প্রমথ চক্রবর্তী বেনু, সাবেক প্যানেল মেয়র এ টি এম সালাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, পৌর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মৃণাল কান্তি রায় মিনু, সদস্য সচিব বিভু আচার্য, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, অরবিন্দু বণিক, প্রজেশ রায় নিতন, পবিত্র বণিক, সাংবাদিক অঞ্জন রায়সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসব উপলক্ষে সহস্রাধিক ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন