রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।
রোববার আরএমপির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে পবা থানা পুলিশ বড়গাছী পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো. হেকমত আলীর ছেলে মো. লিটন আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ বোতলে মোট ১২ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে এর আগেও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন