ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অভিযান চালিয়ে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাঁড়াশি অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
এ সময় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মো. ইউসুফের ছেলে আনোয়ার হোসেন (৫০), শর্শদী ইউনিয়নের মৃত আফজালুর রহমানের ছেলে মো. আইয়ুব (৬১), ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজিজুল হকের ছেলে সুজন মেহেদী (৩৮), শহরের মাস্টারপাড়ার মৃত আ. হাই ভূঁইয়ার ছেলে আব্দুল সাকু ভূঁইয়া রাসেল (৪৪), বালিগাঁও ইউনিয়নের মো. আব্দুর রউফের ছেলে মো. রুবেল (২৮), পশ্চিম বিজয়সিংহের মৃত সাহাব উদ্দিন, একই এলাকার মৃত সিরাজুল ইসলাম মো. ইব্রাহিম (৩৯), ওসমান গনি (৩৫), চাড়িপুরের মৃত আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির সেলিম (৪৮), ফাজিলপুরের আনিসুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মাথিয়ারার মৃত শহিদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২৯), মটুয়ার মো. কামালের ছেলে মো. রিমন (২২), পাঠাননগরের রহিমুল্লাহ মো. রুবেল (২৪), চান্দিনার নূর ইসলামের ছেলে আব্দুল হাকিম (৩০), চৌদ্দগ্রামের মৃত মুসা মিয়ার ছেলে মো. মফিজুর রহমান (৫৫) ও গোপালগঞ্জের মুকসুদপুরের নলিনী মন্ডলের ছেলে নিখিল মন্ডল (৪৫)।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাবেদ মাহমুদ জানান, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন