ফের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের কর্ণধার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক এবং গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মূর্তজা পাপ্পা। পিতা ও পুত্র এবার দুই ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।
আর ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন তার ছেলে গোলাম মূর্তজা পাপ্পা। এই দুই ক্যাটাগরিতেই আরও চার জন করে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও ১১টি অন্যান্য শ্রেণিতে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অন্যতম করদাতা। জানা গেছে, এক যুগের বেশি সময় ধরে সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছেন তিনি। তার ছেলে গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মূর্তজাও প্রায় অর্ধ যুগ ধরে সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছেন।
গেজেটে এবার ‘সিনিয়র সিটিজেন’ ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন পাঁচ জন। তারা হলেন- নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, খাজা তাজমহল, ডা. মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান ও আব্দুল মুক্তাদির।
বীর মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন- এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন ও লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মো. নাসিম (অব.)। প্রতিবন্ধী ক্যাটাগরিতে আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশিদ ও মো. শাহজাহাল। নারী ক্যাটাগরিতে সেরা হয়েছেন- আনোয়ারা হোসেন, শাহনাজ রহমান, নিলুফার ফেরদৌস, মিতুলী মাহবুব ও ডা. শায়লা আফ্রিন খন্দকার।
তরুণ (৪০ বছর বয়সের নিচে) ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন- আহমেদ আরিফ বিল্লাহ, মো. শাহেদ শাহরিয়ার, সারদিন আহমেদ অন্তু, নাসিরুদ্দিন আকতার রশীদ ও শ্রী রাকেশ কুমার।
ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা হয়েছেন-কাউস মিয়া, গাজী গোলাম মূর্তজা, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম ও এসএম মাহবুবুল আলম। বেতনভোগী ক্যাটাগরিতে মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।
চিকিৎসক ক্যাটাগরিতে- ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এন এ এম মোমেনুজ্জামান ও ডা লুৎফুল চৌধুরী। সাংবাদিক ক্যাটাগরিতে- ফরিদুর রেজা, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ ও মোহাম্মদ আবদুল খালেক।
এ ছাড়া আইনজীবী ক্যাটাগরিতে সেরা হয়েছেন- ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌসিফা আফতাব, ব্যারিস্টার নিহাদ কবির ও কাজী মোহাম্মদ তানজীবুল আলম। প্রকৌশলী ক্যাটাগরিতে- মো.আতিকুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল ও এ এইচ এম জহিরুল হক। স্থপতি ক্যাটাগরিতে সেরা হয়েছেন- মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. রফিক আজম, খান মোহাম্মদ মুস্তাফা খলীদ।
অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে সেরা হয়েছেন- মো. ফারুক এফসিএ, মাশুক আহমদ এফসিএ ও স্নেহাশীষ বড়ুয়া। নতুন করদাতা ক্যাটাগরিতে- রায়ান মাইকেল ওট, মো. আলী নুর, মো. রফিকুল ইসলাম, জারা জেরিন জামান, আনতারা জাইমা ও মোহাম্মদ আমিনুল হক।
খেলোয়াড় ক্যাটাগরিতে- সাকিব আল হাসান, মোহাম্মদ মাহমুদ উল্লাহ ও তামিম ইকবাল খান। অভিনেতা ক্যাটাগরিতে মাহফুজ আহমেদ, ফরিদা আকতার ববিতা, মো. সিয়াম আহমেদ। শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে- তাহসান রহমান খান, এস ডি রুবেল, মমতাজ বেগম। অন্যান্য ক্যাটাগরিতে- এস এ কে একরামুজ্জামান, মো. মনির হোসেন ও নাফিস সিকদার।
এছাড়াও ব্যাংকিং ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক- বাংলাদেশ ব্রাঞ্চ, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক পিএলসি। অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে- ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ও ফান্ড লিমিটেড।
জ্বালানি ক্যাটাগরিতে- তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফর্টিন লিমিটেড। খাদ্য ও আনুষাঙ্গিক ক্যাটাগরিতে প্রাণ ডেইরি লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রকৌশল ক্যাটাগরিতে- বিএসআরএম স্টিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। টেলিকমিউনিকেশনে গ্রামীণ ফোন লিমিটেড। পাট শিল্পে আকিজ জুট মিলস, আইয়ান জুট মিলস লিমিটেড ও পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড।
স্পিনিং ও টেক্সটাইলে স্কয়ার টেক্সটাইলস পিএলসি, কোটস বাংলাদেশ লিমিটেড, বাদশা টেক্সটাইলস লিমিটেড, এন. জেড. টেক্সটাইল লিমিটেড, কামাল ইয়ার্ন লিমিটেড, এ সি এস টেক্সটাইল লিমিটেড ও ফখরুদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেড। ওষুধ ও রসায়নে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন