অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৪:০২ পিএম
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু

অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আসাদ ও তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই দিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এম জি