চট্টগ্রাম বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পিছিয়ে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
ভারি বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১২ আগস্ট) সকালে শিক্ষা
মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এ খায়ের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা
বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের
পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন