বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫ শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ থাকবে।
আজ (০৫ ফ্রেব্রুয়ারি, ২০২৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিম্নবর্ণিত ০৫ (পাঁচ) টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরাদেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের ঘোষণা এসেছে।
০১. বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়
০২.ভাজবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৩.তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৪. পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৫. দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্থানীয় পরিস্থিতির উন্নতি হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে বর্ণিত বিদ্যালয়সমূহে পুনরায় পাঠদান করাসহ বিদ্যালয়সমূহ খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএনএইচ/বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন