বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট উপস্থিতি ছিল ৮৭ শতাংশ। এবং অনুপস্থিতির হার ছিল ১৩ শতাংশ।
শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘ক’ ইউনিটের আহ্বায়ক আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, ‘সবার সর্বোচ্চ সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া কোনো অসুবিধাও হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০হাজার ১৩৪ জন, উপস্থিত ছিল ৮ হাজার ৭২৩ জন এবং অনুউপস্থিত ছিল ১৩ শতাংশ পরীক্ষার্থী।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সব ধরনের পদক্ষেপই নিয়েছিলাম। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট ৯ টি কেন্দ্র হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বার্ড উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সরকারি টিচার্স ট্রেনিং সেন্টার (জিটিটিসি), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ।
প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন