শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার ব্যক্তিগত কারণ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে দেলোয়ার হোসেন মজুমদার লিখেছেন, গত ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলীর পদ থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করলাম।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন