শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় ‘এ’ ইউনিট এবং দুপুর ২টা ৩০ মিনিটে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন