শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইকবাল হোসেন আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক রোববার ভোর ৪টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস এক বিবৃতিতে বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে, গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করা প্রফেসর ইকবালের চলে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
বিবৃতিতে আরও শোক প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় গণশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. জহির, ঢাকা মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক তালুকদার, কুমিল্লা জেলা শাখার সভাপতি কাজী বেলাল এবং পবিপ্রবি শাখার নেতা মাহফুজুর রহমান সবুজ প্রমুখ।
জিয়া গবেষণা পরিষদের দপ্তর সম্পাদক খান সরোয়ার বাচ্চু প্রফেসর ইকবালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন