৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হিসেবে মনোনয়ন পেয়েছেন।
এতে আরও বলা হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে মোট ৬৮৩টি শূন্য পদের জন্য ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের মনোনয়ন প্রদান করা হয়েছে। তবে কয়েকটি ক্যাডারের পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন