ঢাকা আলিয়া মাদরাসায় দুটি পক্ষের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করেছে সেনা সদস্যরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের দিকে মাদরাসার হলের ভেতরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে একাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ সময় রাত পৌনে ১১টার দিকে হলের ভেতরে এখনও কয়েকজন শিক্ষার্থী আটকে আছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের নিরাপদে বের করে আনতে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।
ঘটনার সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কারা সংঘর্ষ শুরু করেছে বা ঘটনার সূত্রপাত কী সে বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন