বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এক বার্তায় নোবিপ্রবি উপাচার্য বলেন, “আপসহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী ও আপসহীন ভূমিকা এ দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন অকুতোভয় আপসহীন নেত্রীকে হারাল। দেশের এ ক্রান্তিলগ্নে তার রাজনৈতিক দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনা জাতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন