জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের শাহরিয়া নাজিম রিয়াদ এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের কনক রঞ্জন দাশ।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সহ-সাধারণ সম্পাদক মাহিদ হাসান (৫১তম আবর্তন), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান (৫১তম আবর্তন), সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা শাহরিন (৫০তম আবর্তন), মহিলা সম্পাদিকা সাররাফ সাইয়্যেদুন (৫০তম আবর্তন), পাঠাগার ও সেমিনার সম্পাদক সোহান চৌধুরী প্রান্ত (৫২তম আবর্তন), প্রচার ও ছাত্রকল্যাণ সম্পাদক হুসাইন আহমেদ (৫২ ব্যাচ) এবং সহ-ক্রীড়া সম্পাদক তানভীর মাহমুদ তিতাস (৫৩তম আবর্তন)।
নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) শাহরিয়া নাজিম রিয়াদ বলেন, “আমি রসায়ন বিভাগের প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। তাদের সমর্থনই আমাকে এই দায়িত্ব গ্রহণের সাহস জুগিয়েছে। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের একাডেমিক সমস্যার সমাধান, ল্যাব ও সেমিনার লাইব্রেরির উন্নয়ন এবং নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার মাধ্যমে একটি প্রাণবন্ত বিভাগ গড়ে তোলা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও প্রয়োজনে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। সবার মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে আমরা একটি সুন্দর ও আনন্দময় ক্যাম্পাস জীবন গড়ে তুলব। আমি বিশ্বাস করি, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় রসায়ন সংসদকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক (জিএস) কনক রঞ্জন দাশ বলেন, শিক্ষার্থীদের দেওয়া এই আস্থা তার দায়িত্বকে আরও বাড়িয়েছে। তিনি শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটি জানায়, তারা শিক্ষার্থীদের একাডেমিক সমস্যার সমাধান, ল্যাব ও সেমিনার লাইব্রেরির উন্নয়ন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি প্রাণবন্ত ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন