জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:৪৭ পিএম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদ সম্মেলনে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

এর আগে সকালে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। এবারের পরীক্ষায় দেশের মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এম জি