ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা কলেজ ক্যাম্পাসে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে পরেশ দেব রায় এবং সদস্য সচিব হিসেবে আব্দুল্লাহ আল নোমান মনোনীত হয়েছেন।
গত ২৩ এপ্রিল উপদেষ্টা পরিষদের স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহনাজ পারভিন। ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন মোকসেদুল ইসলাম শুভ, রাইসাল আহমেদ, স্নিগ্ধ কুমার স্বাধীন, আবু সায়েম, শুভম রয় জনি, প্রসেনজিৎ বর্মন এবং আবু তৈয়ব তুহিন।
বাঙলা কলেজে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সুজন চন্দ্র বর্মন, আবু রায়হান বিপ্লব, জুয়েল হক, সাদ্দাম হোসেন ও জগদীশ চন্দ্র। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আশরাফ আলী জিম।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জুলফিকার আলি, মেহেদী, আল হাবিব, আরমান আলী, রাব্বি হাসান, হিমু চন্দ্র অধিকারী, বুলবুল আহমেদ ও সুহাইল আহমেদ পাভেল।
আহ্বায়ক পরেশ দেব রায় বলেন, পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে আমরা সবাই মিলে কাজ করবো।
সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, একাডেমিক সহায়তা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।
প্রধান উপদেষ্টা ড. শাহনাজ পারভিন এবং ছাত্র উপদেষ্টারা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, এই কমিটি পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে বাঙলা কলেজে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের অবস্থান আরও শক্তিশালী করবে বলেও তারা প্রত্যাশা করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন