রাজধানীর ইডেন মহিলা কলেজ-এর প্রধান গেটের তালা ভেঙে মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। এসময় গেটে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনাও দেখা গেছে।
শনিবার ৯ মে রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাস ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন