ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ওপর থেকে সাংগঠনিক অব্যাহতি তুলে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ফলে এখন থেকে তিনি পূর্ণাঙ্গভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে তার ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধও বাতিল হয়েছে।
এর আগে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। এর কয়েকদিন আগে, ২৭ ফেব্রুয়ারি, তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় ছাত্রদল।
শোকজ নোটিশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইফতার মাহফিল আয়োজনের কারণেই তাকে শোকজ করা হয়েছিল।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন