আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় থাকবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর।
রোববার (১৪ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে, যাতে কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা যায়।
এছাড়া আগামী ২১ জুনের মধ্যে নির্ধারিত তথ্য ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে। ই-মেইলের বিষয় হিসেবে “CCTV EIIN Number” উল্লেখ করতে হবে।
বোর্ড আরও জানায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে তথ্য পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানো বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন