আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ২৩ কর্মকর্তা বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তারা উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠানের পরিকল্পনা করছে। তারই অংশ হিসেবে মাঠ দপ্তরগুলোতে বদলির কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শতাধিক কর্মকর্তাকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন