১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:২৯ পিএম
১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ১২ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দফতরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি।

এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইএইচ