৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:২৮ পিএম
৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটি মাঠ পর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবে।

রোববার ইসির উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে সংশ্লিষ্টদের এই কমিটিকে সহায়তার নির্দেশ দিয়েছে কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোটও।

ইএইচ