আধুনিক, টেকসই ও উন্নত নীলফামারী গড়তে ইশতেহার ঘোষণা করেছেন নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শহরের মড়াল সংঘ মোড় এলাকায় প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন, অবকাঠামো নির্মাণ, সুচিকিৎসা নিশ্চিত করা, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান এবং সমানাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে। এ ছাড়া স্থানীয় গণমাধ্যম তৈরিতে কার্যকর পৃষ্ঠপোষকতার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসন নিরপেক্ষ নয় মন্তব্য করে জামায়াত প্রার্থী অভিযোগ করেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নির্বাচনী আচরণবিধিও মানা হচ্ছে না।’
এ সময় উপস্থিত ছিলেন, শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ ও জেলা এনসিপি সভাপতি আব্দুল মজিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রার্থীর নির্বাচনী উইংয়ের সমন্বয়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন