ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ফোন নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত রোববার ইসি এক নির্দেশনায় জানিয়েছিল যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ থাকবে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা ওই চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছিল। এই সিদ্ধান্ত আসার পর থেকেই গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আগের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেবল প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং বিশেষ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এই নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া আর কেউ মোবাইল নিয়ে কেন্দ্রের সীমানায় প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছিল।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবং বিভিন্ন মহলের আপত্তির মুখে ইসি আজ সাংবাদিকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলের আশ্বাস দিল। এর ফলে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের সংবাদ সংগ্রহ এবং তাৎক্ষণিক চিত্র তুলে ধরা সহজ হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন