মিডিয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা মিরপুরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করেন তাদের নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন মিরপুর মিডিয়া ক্লাব (MMC)। ২০১৯ সালের ১৫ নভেম্বর এ সংগঠনের যাত্রা শুরু হলেও শুক্রবার (২৯ জুলাই) মিরপুর ১২-তে অবস্থিত গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এর সাংগঠনিক অভিষেক। সংগঠনটি এর আগে ভার্চুয়ালি কর্মকাণ্ড পরিচালনা করত।
অনুষ্ঠানে মিরপুর মিডিয়া ক্লাবের উপদেষ্টা পরিষদ রোকেয়া প্রাচীকে আহ্বায়ক ও মনিরুজ্জামান লিপনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাজ্জাদ হোসেন দোদুল, অরণ্য আনোয়ার, সাঈদ রহমান, সগীর মোস্তফা, একরাম পারওয়াইজ, নাবিদ খান চৌধুরী, নূরে আলম নয়ন, কাজী আনিসুল হক বরুণ ও সরদার রোকন।
এরপর শুরু হয় সদস্য ফরম বিতরণ কার্যক্রম। সদস্য ফরম উদ্বোধন করেন অভিনেত্রী শিরীন আলম ও অভিনেতা মনির আহমেদ শাকিল। উপস্থিত সকল সদস্য উৎসাহ উদ্দীপনা নিয়ে সদস্য ফরম সংগ্রহ করেন। এরপর ক্লাবের আহ্বায়ক রোকেয়া প্রাচী ক্লাবটির আগামী দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রোকেয়া প্রাচী, মনিরুজ্জামান লিপন, সাজ্জাদ হোসেন দোদুল, অরণ্য আনোয়ার, সাঈদ রহমান, সগীর মোস্তফা, নুরে আলম নয়ন, সরদার রোকন, রাজু খান, মো. মাসুদ রানা মিঠু, মৃদুল মিঠু, শর্মিমালা, হোসাইন মোহাম্মদ বেলাল, পারভিন পারু, শিরিন আলম, মনির আহমেদ শাকিল, আব্দুল হান্নান, মিনটু সর্দার, তারেক খান, ছন্দা রায়, মেহেদী হাসান সোমেন, মোসাফির রনি কাজি দেলোয়ার হেমন্ত প্রমূখ।
অনুষ্ঠানে মিরপুরে বসবাসরত মিডিয়ার স্বনামধন্য শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুজ্জামান লিপন ও সাঈদ রহমান।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন