ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর একটি ভিডিও বার্তা প্রকাশ করে জেন জির কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তাকে কান ধরে ওঠবস করতেও দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি প্রকাশের পর এর পেছনের কারণও ব্যাখ্যা করেছেন সোনাক্ষী নিজেই।
ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, তিনি আগে জেন জিকে যথেষ্ট গুরুত্ব দেননি। তার ভাষায়, তিনি মনে করেছিলেন এই প্রজন্ম বড় কোনো পরিবর্তন আনতে পারবে না। তবে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আর কখনও এমন মন্তব্য করবেন না। জেন জিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের কাজ তাকে মুগ্ধ করেছে এবং তিনি নিজেও জেন জির মতো হতে চান।
বক্তব্যের একপর্যায়ে তিনি ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করেন। পরে মাথায় থাকা টুপিটি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। ভিডিওতে তাকে জিমের শর্টস, ঢিলেঢালা টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী সিনহা প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছিলেন। আন্দোলন ঘিরে তিনি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন। ফলে অনেকেই তার সাম্প্রতিক ভিডিওকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি ও সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের কাছ থেকেও ব্যাপক সাড়া মিলেছে। একজন মন্তব্য করেন, ‘এটি শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।’
সোনাক্ষী সিনহার পাশাপাশি বীর দাস, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, রিদ্ধি ডোগরা, রোহিত সারাফ, ঈশান খট্টর, প্রিয়াঙ্কা চোপড়া, সানি হিন্দুজা, রাশি খান্না এবং শিবানি আখতারও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন