স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামের কারণে কোনো মৃত্যুর ঘটনা শনাক্ত হয়নি।
রোববার বিকেলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, একই সময়সীমায় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ৩৭৭ জন হামে আক্রান্ত হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশের পরিস্থিতিতে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।
অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৫৩ জন। এ নিয়ে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা এখন ৯ হাজার ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ হাজার ৮৪১ জন।
এ পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা হয়েছে ৯০ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন